জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পাওয়ায় ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মিনারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঈশ্বরদী শহরের ভেলুপাড়াস্থ এমপি রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান শিক্ষক মিনারুল ইসলাম। এ সময় সংসদ সদস্য আবু তালেব মন্ডল ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক মিনারুল ইসলামকে।
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়ে ঈশ্বরদীর মর্যাদা বৃদ্ধি করায় অধ্যাপক আবু তালেব মন্ডল শিক্ষক মিনারুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে তিনি মিনারুল ইসলামকে মিষ্টিমুখ করান।
শিক্ষক মিনারুল ইসলামও এসময় এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান। ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য