আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মরহুম আবদুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে গাইবান্ধা জেলা দলকে ৩-০ গোলে হারিয়েছে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সান্তাহার ইউনিয়নের সান্দিড়া খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সান্দিড়া স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানাসহ স্থানীয় খেলোয়াড়, দর্শক ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন বেলাল হোসেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সাজন রবিদাস ও শামীম হোসেন।
উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গাইবান্ধা জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি। জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে দলটি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০