আল আমিন, নাটোর প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।এতে নাটোর জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশ নেন।

নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ,সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, ডিবিসি নিউজের পরিতোষ অধিকারি,সময় টিভির আল মামুন,সোনার দেশ পত্রিকার সুফি সান্টু, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান,এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান,এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন,চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

বক্তারা বলেন,সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১০

১

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

২

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

৩

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৪

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

৫

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

৬

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৭

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

৮

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

৯

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১০

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১১

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১২

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

১৩

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১৪

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১৫

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৯

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

২০