মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং পূজারি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ফারজানা শারমিন পুতুল বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজারিদের সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানই সমাজের সৌন্দর্য। সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

প্রতিমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন,সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী, ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি রমজান আলী ফাঁকোন, ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব, ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈকত আহমেদ স্বাধীন, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও যুগ্ম আহ্বায়ক তারিক আজিজসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

১

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

২

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৩

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৪

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৫

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

৬

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

৭

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

৮

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১১

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১২

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৩

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৪

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৫

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

১৬

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

১৭

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

১৮

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

১৯

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

২০