বগুড়া প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

বগুড়ার প্রায় শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ চতুর্থবারের মতো চেয়ারম্যান/সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির নির্বাচন কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সাধারণ সভায় তাঁদের নির্বাচনের বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এ নির্বাচনে সহসভাপতি পদে মো. ওবায়দুর রহমান এবং সদস্য পদে নজরুল ইসলাম ও আব্দুল বাসেদ নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদে যাচাই-বাছাই শেষে মো. ময়নুল হক ও মো. বদিউজ্জামান বাদশার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর নির্ধারিত পদগুলোর বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সদস্য পদে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় শূন্য পদগুলোতে পরবর্তী সময়ে বিধি অনুযায়ী সদস্য নেওয়ার ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, খান রুবেল এর আগে ২০০৫-২০০৮ এবং ২০০৮-২০১১ মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি তৃতীয়বারের মতো ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার চতুর্থবারের মতো তিনি এ পদে নির্বাচিত হলেন।

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়, বগুড়ার সরেজমিন তদন্তকারী মোহাম্মদ আজাদুল ইসলাম এবং বগুড়া সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. রুহুল আমিন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

২

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

৩

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

৪

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

৫

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

৬

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

৭

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

৮

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

৯

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

১০

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

১১

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

১২

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

১৩

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১৪

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১৬

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

১৭

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১৮

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

২০