গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়াঘাটকে আদর্শ ইউনিয়ন গড়তে চান নাদিম

নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও অনিয়মমুক্ত করে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও শিক্ষক নেতা মো. নাদিম মোস্তফা।

এ লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ‘এলাকাবাসীর ভাবনায় আগামীর আদর্শ বিয়াঘাট: চেয়ারম্যান পদপ্রার্থিতা ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার মুরব্বি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সমস্যা, মাদক প্রতিরোধ ও দুর্নীতি-অনিয়ম দূরীকরণ নিয়ে আলোচনা হয়।

সভায় নাদিম মোস্তফা বলেন, বিয়াঘাট ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। জনগণ তাঁকে দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে দুর্নীতি, মাদক, পেশিশক্তি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে চান। জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে সবার সহযোগিতায় বিয়াঘাটকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করাই তাঁর লক্ষ্য।

নাদিম মোস্তফা রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধি। পাশাপাশি তিনি দস্তনা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, দস্তনা নগর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং বিয়াঘাট ইউনিয়ন পুলিশ সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল, যুবদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন। তিনি গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক। তাঁর ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়াঘাট ইউনিয়নে বিএনপির প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

নাদিম মোস্তফার বাবা মরহুম আলহাজ্ব আজিজুল হক সোনার ১৯৭১ সালে বৃহত্তর খুবজিপুর ও বিয়াঘাট ইউনিয়ন এলাকার ত্রাণ বিতরণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও তিনি দীর্ঘদিন এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।

এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নাদিম মোস্তফা।

সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিদ্যমান সমস্যা, নাগরিক সুবিধা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে সাইকেল বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

২

বিয়াঘাটকে আদর্শ ইউনিয়ন গড়তে চান নাদিম

৩

আত্রাইয়ে শীতের আগমনে খেজুর রস সংগ্রহে গাছিরা তৎপর

৪

সিংড়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

৫

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

৬

বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন

৭

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

নলডাঙ্গায় মোবাইল কোর্টে দুই লক্ষাধিক টাকার জাল জব্দ

৯

লালপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

১০

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

১১

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

১২

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

১৩

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১৪

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

১৬

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

১৭

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

১৮

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১৯

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

২০