admin
২২ অগাস্ট ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেইঃ অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যেগে রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চাই না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের ব্যাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি, তাহলেই দেশে ও মানুষের ব্যাক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কেনাে কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে না।

তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, অধ্যাপক রফিকুল ইসলাম।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, এাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০