নাটোরের বাগাতিপাড়া ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে হলুদ দল ও সবুজ দল অংশ নেয়। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ওষুধ ব্যবসায় সমিতির সভাপতি আনসার আলী মন্ডল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আয়োজক কমিটি ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
মন্তব্য