নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নে জামায়াত ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে কলমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলম ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি ইউসুফ আলীর এর সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারী কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বলেন যারা জুলাই আগস্ট গণহত্যা চালিয়েছে অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। তিনি বলেন ১৯৯১ সালে এই আসন দাড়ীপাল্লার নিরুক্কুশ বিজয় এনে দিয়েছিলো সামনের নির্বাচনে দাড়ীপাল্লার বিজয় হলে তিনি সিংড়াকে স্মার্ট নান্দনিক সিংড়া গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন আ,ব,ম আমানুল্লাহ আমীর সিংড়া উপজেলা, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক সেলিম উদ্দিন। ইউনিয়ন সভাপতি আঃ হামিদ, সেক্রেটারি মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য