admin
১১ অগাস্ট ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জ হাসপাতালের মানোন্নয়নে কাজী ইমদাদুল হকের মতবিনিময়

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চিকিৎসক ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় করছেন ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সভাপতি ও এনবিআরের সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক।রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলামের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার জান্নাতুন নেছা চাঁদনী, মেডিকেল অফিসার ডাক্তার অলক কান্তি তালুকদার, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাক্তার কল্যানী রানী ঘোষ, মেডিকেল অফিসার ডাক্তার নিগার সুলতানা, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক রিপন কুমার বনিক, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে কাজী ইমদাদুল হক হাসপাতালের পুরুষ ওয়ার্ড, মহিলা ও শিশু ওয়ার্ড, বহিঃবিভাগ, চক্ষু বিভাগ এবং জরুরি বিভাগসহ স্বাস্থ্যকমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।এসময় তিনি বলেন, এই হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসার সরঞ্জাম স্বাভাবিক থাকার পরও জনবল সংকটে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। এমনকি আধুনিক অপারেশন থিয়েটার থাকার পরও সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এতে হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগের চিত্রই উঠে আসে। কাজী ইমদাদুল হক আরও বলেন, আমি যথাশীঘ্র নেত্রকোনার সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করবো।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০