admin
১২ অগাস্ট ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা ও বিলসা গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও সেনাবাহিনী।

আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

এসময় পাকিশা বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে মৎস্য ও পশু খাদ্য আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১০

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১১

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১২

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৪

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৫

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১৬

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৮

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

২০