admin
১৩ অগাস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদীতে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ঢাকা কিং বেকারিকে এক লাখ ও বিসমিল্লাহ এগ্রো ফিড নামে আরেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) বিকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর নেতৃত্বে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় ঢাকা কিং বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। স্টোর রুমে বিভিন্ন খাদ্য উপকরণ ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় সে গুলোর মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলাগালা করা হয় এবং উৎপাদনকৃত মালামাল ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে ঢাকা কিং বেকারি লিমিটেড কর্তৃপক্ষকে খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এর আগে, মুলাডুলি গোডাউন পাড়া এলাকায় অনুমোদনহীন বিসমিল্লাহ এগ্রো ফিড নামে একটি পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

এসময় প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব হোসেনকে অনুমোদনহীনভাবে পশু খাদ্য বাজারজাত এবং এন্টিবায়োটিক ব্যবহার করায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবীর কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারী সার্জন ডা. ফারুক হোসেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০