admin
১৮ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত হোস্ট টিচাররা তীব্র গরমে কোটবাজারে অনশনে

উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ অর্থায়নে কর্মরত ১২৫০ জন হোস্ট শিক্ষক-শিক্ষিকাকে বিনা কারণে এবং বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন তারা। উখিয়া উপজেলার কোট বজার নামক স্টেশনে দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও চাকরিতে পুনর্বহালের কোন ব্যবস্থা না হওয়ায় শিক্ষকেরা কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়ে রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন NGO সহ সব ধরনের যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা তা প্রতিহত করার চেষ্টা করলেও তা কখনো সম্ভব হয়নি অবরোধ প্রতিহত করার।টিচাররা সবাই প্রতিজ্ঞা ও ঐক্য বদ্ধ এবং প্রয়োজন হলে রাজপথে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা হলেও চাকরি নিয়ে ঘরে ফিরবে তারা।

শিক্ষকদের দাবি, তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে সকল শিক্ষক-শিক্ষিকাকে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। তাদের অভিযোগ, ইউনিসেফ “ফান্ড-ক্রাইসিস” নামের অজুহাত দেখিয়ে চাকরি থেকে ছাঁটাই করেছে। কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও কোনো সন্তোষজনক উত্তর দেয়নি।

শিক্ষকেরা আরও বলেন, “রোহিঙ্গারা যখন বাংলাদেশে আশ্রয় নিতে আসে তখন কোমর সমান কাদাযুক্ত পথ পাড়ি দিয়ে কাঁধে তুলে এনেছিলাম আমরা। নিজেদের খেয়ে না খেয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছি, আশ্রয় দিয়েছি, প্রাণ বাঁচিয়েছি। অথচ এখন বিদেশি কিছু স্বার্থান্বেষী মানুষ শকুনের মতো এসে আমাদের চাকরি কেটে রোহিঙ্গাদের নিয়ে বড় ব্যবসা করছে।”

তাদের মতে, ১২৫০ জন শিক্ষক বেকার হয়ে পড়ায় পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে, যা একটি বড় সামাজিক সংকটের জন্ম দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ শিক্ষকদের দাবির প্রতি একমত পোষণ করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় হোস্ট টিচারদের চাকরি অবিলম্বে পুনর্বহাল না করলে কোনো এনজিও, আইএনজিও ও দাতা সংস্থা আমাদের এলাকায় কার্যক্রম চালাতে পারবে না।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০