অনলাইন প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, অবরোধ তুলে নিল ওয়াশিংটন

প্রতীকী ছবি

ওয়াশিংটন/তেহরান, ১৯ জুন — যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ¯^াক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির পর ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র| একই সঙ্গে চুক্তিটিতে অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি| তবে তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন চাপ প্রয়োগ করলেও শেষ পর্যন্ত ‘হতাশা থেকেই’ এই চুক্তিতে যেতে বাধ্য হয়েছেন|

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের নৌ অবরোধ কার্যক্রম বন্ধ করা হয়েছে| তবে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ অঞ্চলটিতে অবস্থান করবে|

এর কিছুক্ষণ পর দেওয়া এক বক্তব্যে মোজতবা খামেনি জানান, চুক্তি নিয়ে ব্যক্তিগতভাবে তার ভিন্ন মত থাকলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আশ্বাসের ভিত্তিতে তিনি এতে সম্মতি দিয়েছেন| ইরানের জনগণের অধিকার ও জাতীয় ¯^ার্থ রক্ষার প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি সমঝোতাটি অনুমোদন করেন বলে উল্লেখ করেন|

খামেনি বলেন, ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে| তবে এর অর্থ এই নয় যে, ইরান যুক্তরাষ্ট্রের অবস্থান বা নীতিকে মেনে নিচ্ছে|

গত মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন মোজতবা খামেনি| ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে|

এদিকে ট্রাম্প সরাসরি খামেনির মন্তব্যের জবাব না দিলেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আশা প্রকাশ করেছেন, ইরান ও ইসরায়েল-সমর্থিত বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকবে| পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান তিনি|

১৪ দফার সমঝোতা চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র না ˆতরির প্রতিশ্রুতি এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন| এছাড়া সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে|

চুক্তি ¯^াক্ষরের আনুষ্ঠানিকতা সুইজারল্যান্ডে হওয়ার কথা থাকলেও মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, দুই পক্ষ ইতোমধ্যে দূরবর্তী পদ্ধতিতে সমঝোতা সম্পন্ন করায় আনুষ্ঠানিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে| তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সুইজারল্যান্ডে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে|

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে চুক্তিটি নিয়ে সমালোচনাও দেখা দিয়েছে| বিশেষ করে ইরানের পুনর্গঠন তহবিল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন রিপাবলিকান নেতা ও ইসরায়েলি কর্মকর্তারা|

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান চুক্তির শর্ত পূরণ না করলে কোনো অর্থ ছাড় বা নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে না| তার ভাষ্য, সমঝোতার অংশ হিসেবে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে হবে এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধের প্রমাণ দিতে হবে|

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০