বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বন্দরে নেমে আসে জনসাধারণের ঢল।
অতীতের সকল রেকর্ড ভেঙে এদিন মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের মুল ফটক পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।
ঢাকা বগুড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা গুলো বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য।
এ সময় আর উপস্থিত জনতাকে দেখা যায় বৈচিত্র্যময় পোশাকে। দলীয় স্লোগান লেখা গেঞ্জি, টুপি, কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, এবং হাতে হাতে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার আর কন্ঠে ছিল দীপ্ত স্লোগান।
র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, সহ-সভাপতি মোশাররফ হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক আতার আলী কাইয়ুম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মাঝিরে বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদ, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, খোট্টা পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী,
উপজেলা যুবদল সভাপতি সোহেল আরমান রাজু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, শ্রমিক দলের সভাপতি আব্দুর সোবহান পুটু, ছাত্রদল সভাপতি আবদুল্লাহ ছোটন সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা মহিলা দলের সভানেত্রী কহিনুর বেগম প্রমুখ।
মন্তব্য