নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মালঞ্চি বাজার রেলগেটের পূর্ব পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না।
এসময় বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য