admin
১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুশীলা কার্কি নেপালের নতুন প্রধানমন্ত্রী

সব জল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট দপ্তর থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে জেন-জির নেতৃত্বে গত এক সপ্তাহ ধরে তীব্র আন্দোলনের পর এ সিদ্ধান্তে উপনীত হয় দেশটির রাজনৈতিক নেতৃত্ব। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল ও বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

সূত্র জানায়, নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট আকারের একটি অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। শপথের পর রাতেই তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন এবং সেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে বহু শিক্ষার্থী নিহত হন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি পরবর্তীতে আত্মগোপনে চলে যান। ওইদিন আন্দোলনকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিদের বাড়িতে হামলা চালান এবং অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।
নতুন প্রধানমন্ত্রী নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলেও অধিকাংশ আন্দোলনকারী সুশীলা কার্কির নাম প্রস্তাব করেন। একটি অংশ কুলমান গিসিংকে প্রধানমন্ত্রী করার দাবি তুলেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সুশীলা কার্কিই দেশের নেতৃত্ব নিতে যাচ্ছেন।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত সুশীলা কার্কি নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কার্কি এক সাক্ষাৎকারে বলেছিলেন, নেপালের উন্নয়নে ভারত সবসময় সহায়তা করেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১০

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১১

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৩

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৫

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৬

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৮

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৯

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

২০