বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলটির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. ফজলে রাব্বী রনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশন ও হাট এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এ্যাব ঢাকা বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার আবিদ কামাল, সাবেক ছাত্রদল নেতা মাহমুদুর রানা এবং স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
রনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।”
উল্লেখ্য, ফজলে রাব্বী রনি এ্যাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক, আইইবি ঢাকা সেন্টারের কাউন্সিল সদস্য ও রুয়েট ছাত্রদলের সাবেক নেতা।
মন্তব্য