admin
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের নির্বাচনী সমাবেশ

বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর)  সকালে পেড়াবাড়ীয়া মাদ্রাসা হররুমে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

“তরুণ তোমার প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে তরুণ ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন,নাটোর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশের সৎ ও ঈমানদার নেতৃত্ব প্রতিষ্ঠায় তরুণদের জাগরণ সময়ের দাবি। ভয় নয়, দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যালটে জবাব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ.কে.এম আফজাল হোসেন, জামায়াতের নাটোর জেলা কর্মপরিষদ সদস্য সাইফুন্নাহার সানজু ও শাপলা ইয়াসমিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান (বেবী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীরাও এখন রাজনীতিতে সচেতন ও সোচ্চার। আমাদের প্রথম ভোট হোক সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের পক্ষে।

সমাবেশে স্থানীয় নারী ভোটার, তরুণ-তরুণী ও নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতি ছিল।

নির্বাচন সামনে রেখে এমন আয়োজন এলাকায় রাজনৈতিক সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০