admin
৪ অক্টোবর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় কলেজছাত্রীসহ তিনজন অপহরণ, যুবক আটক

নাটোরের বাগাতিপাড়ায় কলেজছাত্রী মরিয়ম আক্তার মুন (১৬)সহ তিনজনকে অপহরণের অভিযোগে মাহাবুবুর রহমান মিথেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দুটি পৃথক স্থানে এসব অপহরণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মিথেল বাগাতিপাড়া উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা খাতুনের ছোট ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অপহৃত মুন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন দুপুরে নিজ গ্রাম টুনিপাড়া থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাটিকামারী এলাকায় অভিযুক্ত মিথেল তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

একইদিন বিকেলে উপজেলার রহিমানপুর এলাকা থেকে মুনের ভাবি ইরিন জামান (১৯) এবং চাচাতো বোন খাদিজা আক্তার সর্মি (১২)কেও অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় মিথেল। পরে খাদিজাকে সোনাপুর এলাকায় ফেলে রেখে দিলেও মুন ও ইরিনকে নিয়ে নাটোরের দিকে চলে যায় সে।

ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার বাগাতিপাড়া মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং ১৩১১ ও ১৩১৫, তারিখ: ৩০/০৯/২০২৫) এবং একটি অপহরণ মামলা (মামলা নং: বাগাতি-০২, তারিখ: ০১/১০/২০২৫) দায়ের করে।

এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পরদিন রাতেই মিথেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজনীন আখতারী জানান, “মূল ভিকটিমের বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযুক্ত মিথেলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০