নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানা (২০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোহেল রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য