নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইয়াসিনপুর রেলব্রীজ সংলগ্ন বিলে বুধবার (৯ অক্টোবর) সকালে মৎস্য বিভাগ, বাগাতিপাড়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়েছে। অভিযানে মোট ২টি জাল জব্দ করে তা বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান। তার সঙ্গে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: আশেক এস. বি. সাত্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “এই ধরনের অবৈধ জাল ব্যবহারে জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জেলেদের জীবিকা হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয় এবং সবাইকে অবৈধ মৎস্য আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মন্তব্য