রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে বিকাশ ও ইমো প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ভোররাত ৩টা দিকে জেলার বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে তাদের আটক
আটককৃতরা হলেন— ওই এলাকার জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শরিফুল ইসলাম সিজান (৩৪) ও রতন আলী (২৫)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, ১১টি মোবাইল, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান’র নির্দেশে এবং রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক টিম অংশ নেয়।
জানা গেছে, রাজশাহী ও নাটোর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র বিকাশ ও ইমোর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়ের করে আটকের পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মন্তব্য