বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও আলোচনা সভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের পুত্র ডা. ইয়াসির আরশাদ রাজন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় ডা. রাজন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ৩১ দফা দেশের মানুষকে একটি সত্যিকারের কল্যাণরাষ্ট্র উপহার দেবে।”
গণসংযোগ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মণ্ডল, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য