জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী প্রফেসর এস. এম. জার্জিস কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফ এবং জেলার সাতটি উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারীসহ জেলা কমিটির সদস্যবৃন্দ
সভায় বক্তারা বলেন, দলকে শক্তিশালী করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো সুসংহত করার বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এনসিপিকে একটি জনগণের দল হিসেবে গড়ে তোলা সম্ভব।
আলোচনা শেষে জেলা আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য