admin
২১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে কালীপূজা ও মেলায় ভক্ত-দর্শনার্থী

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত বান্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এটি জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ কালীপূজা হিসেবে সুপরিচিত। পূজা ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।

​জানা গেছে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় হিন্দু সম্প্রদায়ের কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। এই ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দেখতে ও মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বন্দাইখাড়া এলাকা।

​পূজা উপলক্ষে আয়োজিত বিশাল গ্রামীণ মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দল। মেলার দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে ও পারিবারিক আবহে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা নেই এবং কোনো অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে না। সব বয়সের মানুষ সপরিবারে উপভোগ করতে পারছেন এই মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক এই বিশেষ আকর্ষণ দেখতে ছুটে এসেছেন।

​বান্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার এ প্রসঙ্গে বলেন, বান্দাইখাড়া কালীপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের অঞ্চলের একটি মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করতে। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়ায় আমরা আনন্দিত।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০