admin
২৪ অক্টোবর ২০২৫, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপনের দাবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপনের দাবি উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগাতিপাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, “৩৬ জুলাই ২০২৪” বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী যুগে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। ওই মাসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সব সাহসী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতির মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রামকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
আরিফুল ইসলাম তপু আবেদনপত্রে বলেন, “একটি স্মৃতিস্তম্ভ কেবল স্থাপত্য নয়—এটি জাতির আত্মমর্যাদার প্রতীক, ইতিহাসের জীবন্ত দলিল এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস।” তিনি আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসন জনস্বার্থে ও ইতিহাস সংরক্ষণের প্রয়োজনে স্মৃতিস্তম্ভ স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করবে।
আবেদনপত্রটি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, “আবেদনটি পেয়েছি। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যেই আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমান, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত এবং উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হলে এটি বাগাতিপাড়াকে জাতীয় আন্দোলনের স্মৃতি সংরক্ষণের এক গৌরবময় কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০