admin
২৬ অক্টোবর ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে রোববার (২৬ অক্টোবর) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধনটি সকাল ১০ টায় আত্রাই রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম।

​ তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এটি কেবল আত্রাই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্যও একটি বড় সমস্যা।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ মঞ্জুর করেন এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আত্রাইবাসী প্রস্তুত।

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যা, দলিল লেখক সৈকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

​মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের দাবি বাস্তবায়নের পক্ষে সোচ্চার হন। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল

ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়া হবে- জামায়াত নেতা ড. সামিউল

বাঘা পৌরসভায় দিন ব্যাপী জামায়াত প্রার্থীর গণসংযোগ

গুরুদাসপুরে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদ

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক : পুতুল

বাঘায় দিন ব্যাপী জামায়াত প্রার্থীর গণসংযোগ

আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

বগুড়া জেলা ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন

বাগাতিপাড়ায় মহিলা জামায়াতের বিশাল মিছিল ও পথসভা

সিংড়ায় বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কিশোর নিহত

১০

আত্রাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

১১

গুরুদাসপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

১২

প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: পুতুল

১৩

লালপুরে ধানের শীষের মিছিলে জনতার স্বতঃস্ফূর্তা

১৪

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা- স্বতন্ত্র প্রার্থী টিপুর

১৫

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র সহ আটক-২

১৬

লালপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১৭

আত্রাইয়ে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়-শফিকুর রহমান

১৯

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই-নাটোরে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

২০