বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবারের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন পাওয়ায় শাজাহানপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩রা নভেম্বর সোমবার রাত ৯টায় উপজেলা সদরের ঢাকা বগুড়া মহাসড়কে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির হাজারো নেতা কর্মী। রাতের নিস্তব্ধতাকে ভেঙে নয়টি ইউনিয়ন থেকে মাঝিড়া দলীয় কার্যালয়ে জড়ো হয় হাজার হাজার সাধারণ মানুষ ও উপজেলা বিএনপির নেতারা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে মিছিল মিছিলে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার,
সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন সহ তৃণমূল বিএনপির হাজারো নেতাকর্মী।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী প্রয়াস জাতীয় সংসদ নির্বাচনে তারা বেগম জিয়াকে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী করবেন।
মন্তব্য