admin
১২ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে সরকারি নির্দেশনার প্রতিবাদে নওগাঁর আত্রাই উপজেলায় মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতি। কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজারো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা চালুর অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইটভাটা মালিক সমিতির সদস্য মো. আশাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটার শ্রমিক ও মালিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ করে দিলে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজন চরম অনিশ্চয়তায় পড়বে। মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি তারা জোর দাবি জানান।

মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিকের বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি মৌসুমের ইটভাটা পরিচালনার জন্য মালিকরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করেছেন। এই অর্থ কাঁচামাল, শ্রমিকের পারিশ্রমিক ও জমি ভাড়াসহ প্রাথমিক প্রস্তুতিতে ব্যয় হয়েছে। তারা জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

তারা আরও বলেন, এখনই যদি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়, তবে ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে এবং লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে। এতে গ্রামের বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ হয়ে গেলে সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে।

আত্রাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামতলী বাবু বলেন,

“আমরা সরকারের সব আইন মেনে ইটভাটা পরিচালনায় বদ্ধপরিকর। কোনো ইটভাটা নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে ঢালাওভাবে ইটভাটা বন্ধ করা হলে হাজার হাজার শ্রমিকের জীবন হুমকির মুখে পড়বে। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা চালুর অনুমতি দিক।”

এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মীর সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মো. মমিনুল মিঠু, সদস্য মো. নাজমুজ্জামান ভূট্র, সদস্য শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০