সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবহন ব্যবসায়ী ও মুদি দোকানদারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ( ১৩ ন়ভেম্বর) উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামে এঘটনা ঘটে। অগ্নিকান্ডে ঐগ্রামের কৃষক বেল্লাল হোসেনের ছেলে মিলন মন্ডলের বসতবাড়ির ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির ঘুমন্ত লোকজন টের পাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা অতিদ্রুত পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির ৭ টি ঘরে থাকা ফ্রিজ টিভি কম্পিউটার আসবাবপত্র ধান-চাল নগদ দেড় লাখ টাকা ৪ ভরি সোনা ৮ ভরি চান্দি ও সমস্ত জিনিষপত্র পুড়ে গেছে। বাড়ির মালিক মিলন মন্ডল জানান প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। রায়গঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছিল । বাড়ির মালিকের দেয়া বর্ণনা মোতাবেক অন্তত: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য