admin
২১ নভেম্বর ২০২৫, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণী চিকিৎসক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক প্রাণী চিকিৎসক নিহত হওয়ায় বিক্ষুব্ধ জনতা আড়াই ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার ( চান্দাইকোনা) ও ঢাকা থেকে বগুড়ামুখী যানবাহন ১১কিলোমিটার দীর্ঘ ( হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত) নিচ্ছিদ্র যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত প্রাণী চিকিৎসক সাইফুল ইসলাম (৫৭) উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী সাব-ষ্টেশনে ভাংচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয় জনতা জানান এনিয়ে একই স্থানে তিন মাসে ১০ জনের প্রাণহানি ঘটলো।

কারণ পল্লীবিদ্যুৎ অফিস জায়গা না ছাড়ায় ফোরলেন জায়গা অভাবে ওয়ান ওয়ে হয়ে রয়েছে। এনিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ফোরলেনের ফেলে রাখা কাজ দ্রুত শেষ করার দাবিদাওয়ার পাশাপাশি একাধিক বার মানববন্ধন করে আসছেন। কিন্ত কোন ফল না হওয়া ও একের পর এক দুর্ঘটনায় প্রাণ হানিতে এলাকাবাসী সীমাহীন বিক্ষোভে ফেটে পড়েন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। এসময় রায়গঞ্জ ইউনও মোঃ হুমায়ূন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০