হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ১১২পিস ইয়াবা সহ মুসা চৌধুরী(২৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল ২৪ নভেম্বর রাতে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চানপুড় মহল্লা থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানা পুলিশ ২৫ নভেম্বর(মঙ্গলবার)
পলাতক এক আসামি সহ মাদক ব্যবসায়ী মুসাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত মুসা চৌধুরী হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার মুনছুব চৌধুরীর পুত্র।
উল্লেখ্য,৬/৭মাস পূর্বেও এই ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে শতাধিক পিস এর উপরে ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
জামিনে বেরিয়ে এসেই সে পুনঃরায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
গতকাল রাতে সেনাবাহিনী তাকে এই বিপুল পরিমাণ ইয়াবা সহ থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত এসআই সজিব মিয়া।
মন্তব্য