রাজশাহীর বাঘায় শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাউসা হারুন অর রশিদশাহ্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ঐক্য ফ্রন্ট এর আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে, বাউসা ভোকেশনাল ও বিএম কলেজের অধ্যক্ষ এবং বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী -৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি ছিলেন, বাঘা উপজেলা বিএনপির অহবায়ক, ফখরুল ইসলাম (বাবলু), সদস্য সচিব আশরাফ আলী (মলিন), বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম (তৌফি), বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
নাসির উদ্দিন (শিক্ষক), সাংগঠানিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির দফতর সম্পাদক জালাল উদ্দীন, বাউসা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলম,
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলায়ত করেন হারুন আর রশীদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আজম এবং গিতা থেকে পাঠ করেন বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার, পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক রোকুনুজ্জামান, উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।
উক্ত সভায় শিক্ষক ও সকল প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে কথা বলেন, শেষে প্রধান অতিথি সেই সকল সমস্যা দূর করবে বলে আশ্বস্ত করেন এবং সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সকল শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
মন্তব্য