নাটোর প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া নারী কর্মীদের ওপর হামলা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো. আতিকুল ইসলাম রাসেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই জামায়াত শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে গণসংযোগ শুরু করে।
তিনি অভিযোগ করেন, সকাল ১১টার দিকে নাটোর-২ আসনের ১০-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ছাতনি সেন্টার মোড়ে নারী কর্মীরা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত হয়ে নারী কর্মীদের পথরোধ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন। এমনকি ওই এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নারী কর্মীদের উদ্ধার করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর একই দিন ছাতনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম হুমকি দিয়ে বলেন, জামায়াতের কোনো ব্যানার বা ফেস্টুন এ এলাকায় টাঙাতে দেওয়া হবে না; টাঙানো হলে তা ছিঁড়ে ফেলা হবে।
এ ছাড়া মঙ্গলবার রাতে নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস ও বড়হরিশপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার-ফেস্টুন লাগাতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
জামায়াতের দাবি, নারী কর্মীদের টার্গেট করে নির্বাচনী কাজে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণ নির্বাচন আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থী বা কর্মীদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ।
সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, নৈতিক ও আইনের শাসনভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু পরিকল্পিতভাবে নারীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
এ সময় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নারীসহ সকল নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের শহর শাখার আমির রাশিদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি আলী আল মাসুদ মিলনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০