এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দিবাগত রাতে গোপালপুর পৌরসভার মধুবাড়ি এবং ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, এই ঘটনায় স্থানীয় জামাত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদের ঝড় বইছে।

নাটোর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওঃ আবুল কালাম আজাদ দাবি করেন, শুক্রবার বিকেলে আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় ব্যানার পোড়ানো ও ছিঁড়ে ফেলা অবস্থায় দেখতে পায়। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব।

তিনি আরও বলেন, আমরা আমাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করি, সংশ্লিষ্ট প্রতিপক্ষ প্রার্থী তার সমর্থকদের এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন। একইসঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

দলটির স্থানীয় নেতারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।

জনগণ আজ স্পষ্ট করে বুঝে গেছে যারা আগুন দিয়ে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত বিজয়ী হবে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুরের সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি শুনেছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সকলকে এধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছি, এবং সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটর-১ আসনে আসনে এবার ৯জন প্রার্থী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ফারজানা শারমিন (বিএনপি), মাওলানা আবুল কালাম আজাদ (জামায়াত), তাইফুল ইসলাম টিপু (স্বতন্ত্র), ইয়াসির আরশাদ রাজন (স্বতন্ত্র) তিনি প্রতীক বরাদ্দে পর সরে য়াওয়ার ঘোষণা দিয়েছেন, আনছার আলী (বাংলাদেশের ওয়ার্কাস পার্টি), মোঃ আব্দুল্লাহিল বাকী (ইসলামী আন্দোলন) মেহেদী হাসান (গণঅধিকার পরিষদ), মো: সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র)।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০