বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার, ক্ষয়ক্ষতি ৮ লক্ষাধিক

রাজশাহীর বাঘা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, একই পরিবারের ৩টি ঘরসহ নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো আজিজুর রহমান জলার। অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ তিনটি ঘর, নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আজিজুর রহমানের স্ত্রী সাজেদা জানান, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনি বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার সময় হঠাৎ পোড়া গন্ধ পান। পরে তাকিয়ে দেখেন তার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে না পারায় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।

আজিজুর রহমান জলা বলেন, আমি ও আমার ছেলেরা সবাই মাঠে ছিলাম। ফোন পেয়ে দ্রুত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। পরে এলাকাবাসি ফায়ার সার্ভিসে ফোন করা হলে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে না পারলেও পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ১১টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্স

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

বানিয়াচংয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক- ২

১০

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

১৩

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১৫

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

১৬

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৭

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

১৮

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

১৯

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০