সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের সীতাকুণ্ডে আগত কর্মসূচি সফল করার লক্ষ্যে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াত।
৩০ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ টায় ঘটিকায় সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে মতবিনিময় সভায় জামায়াত আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় আমীরের এই সফর সীতাকুণ্ডের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সফরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং এর সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলা জামায়াতের বক্তব্য বলেন:
”আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করছি। কেন্দ্রীয় আমীরের এই সফর সীতাকুণ্ডের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে। সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ, তাই আমরা আশা করি সাংবাদিকরা পেশাদারিত্বের সাথে এই কর্মসূচির সংবাদ জনসম্মুখে তুলে ধরবেন।”
প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। যেকোনো গঠনমূলক ও জনহিতকর কর্মসূচির সংবাদ প্রচারে প্রেসক্লাব সবসময় আন্তরিক।
উপস্থিত ছিলেন সভায় চট্টগ্রাম উত্তর জেলা আইন বিষয়ক সেক্রেটারী জসিম উদ্দিন আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তাহের,জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মেজবাহ উল আলম রাসেল।
উপস্থিত ছিলেন সভায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আমীরের আগমন উপলক্ষে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোকপাত করা হয়।
মন্তব্য