রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিবেদক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত’ সীতাকুণ্ডে জনসভায় ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামবাসীদের ‘বীর চট্টলার বীর জনতা’ বলে সম্বোধন করে তাঁর বক্তব্য শুরু করেন।

​জনসভায় ডা. শফিকুর রহমান চট্টগ্রামের মানুষের সাহসিকতার প্রশংসা করে বলেন, “বীর চট্টলার বীর জনতা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে।” তিনি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আমিরে জামায়াত তাঁর বক্তব্যে ​নারীদের সম্মান তিনি বলেন, “মায়েরা আমাদের মাথার তাজ। তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে।” তিনি সমাজ ও পরিবারে নারীর মর্যাদা রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।
​ভোটাধিকার রক্ষা জনগণের ভোটাধিকার সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমার ভোট আমি দেবো, তোমার ভোটও তুমি দাও। কিন্তু আমার ভোট যদি কেউ কেড়ে নিতে আসে, তবে তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে।” তিনি আরও যোগ করেন যে, ফ্যাসিবাদের দিন এখন শেষ।
​ফ্যাসিবাদ ও গণতন্ত্র ডা. শফিকুর রহমান উল্লেখ করেন যে, যারা বর্তমানে ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, দেশের মানুষ ধরে নেবে তারা পুনরায় ফ্যাসিবাদ এবং পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে চায়।
​নির্বাচনি প্রতীক তিনি ১১ দলীয় জোট ও জামায়াতের পক্ষ থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের বিপ্লব ঘটানোর আহ্বান জানান।

​আগামীর লক্ষ্য তিনি ছাত্র ও যুব সমাজের অবদানের কথা স্মরণ করে বলেন, “ডাকসু দিয়ে শুরু হয়েছিল, এখন জকসুতে এসে থেমেছে। আগামী ১২ তারিখ দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।”

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়েতের এ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান,অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান,চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম- ৩ আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার,চট্টগ্রাম -৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম -৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম -৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু , চট্টগ্রাম -৭ আসনের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম, সনাতন প্রতিনিধি দোলন দেব,,কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ইব্রাহিম, ডাকসু ভিপি এসএম ফরহাদ,চবি শিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি,
উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী,
হাসান ইমাম- আসন পরিচালক (ছাত্র)
এনসিপি শাগুফতা বুশরা মিশমা,বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা জাফরুল্লাহ নিজামী, এপি পার্টি জিয়া চেীধুরী,নেজামে ইসলাম পার্টি মুফতি মাওলানা মুহাম্মদ আলী, হাফেজ জাকারিয়া খালেদ, সীতাকুন্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,সেক্রেটারী,মোঃ তাহের, আকবরশাহ থানা আমীর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ সীতাকুণ্ডের এই জনসভায় স্থানীয় জামায়াত ও জোটভুক্ত দলগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মানুষের ঢল নামে।
​অন্যান্য সফর উল্লেখ্য যে, একই দিনে ডা. শফিকুর রহমান চট্টগ্রাম ও কক্সবাজারের মোট পাঁচটি স্থানে জনসভা করেন, যার মধ্যে কক্সবাজারের মহেশখালী, বাহারছড়া এবং চট্টগ্রামের লোহাগাড়া ও বন্দর এলাকা অন্তর্ভুক্ত ছিল।

​ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে বন্দর নগরী ও এর আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০