আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস- ২০২৬ পালিত হয়েছে।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দিবসটি পালন করা হয়।

​দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, ​ইশারা ভাষা কেবল বাক-প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ ভাষা। সমাজের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করতে হলে আমাদের ইশারা ভাষা সম্পর্কে সচেতন হতে হবে।

বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ​তিনি আরও যোগ করে বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন অবহেলিত না থাকে, এমন একটি সমাজ বিনির্মাণ করা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নাগরিক দায়িত্ব।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ ফইসাল আহমেদ প্রমুখ। ​

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে ইশারা ভাষার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০