নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপুর শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল। কলস প্রতীককে বিজয়ী করতে একমঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপি’র সাবেক ও বঞ্চিত নেতারা।
সোমবার (৯ জানুয়ারী) বিকালে লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিউর রহমান বাবু ও ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, লালপুর থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জিএস জাহাঙ্গীর হোসেন মানিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনসার আলী, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র লেনিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মির্জা, ওয়ালিয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মৃধা, কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি চাঁন মোহাম্মদ, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জেলা বিএনপির বহিস্কৃত সদস্য রঞ্জিত কুমার সরকার, যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের ও ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমিনুল হক টমি প্রমুখ।
সমাবেশে বঞ্চিত নেতারা বলেন, বিএনপিতে আজ বঞ্চনার রাজনীতি শুরু হয়েছে। বিগত সময়ে যারা বিএনপিকে সংগঠিত ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের আজ ছুঁড়ে ফেলা হয়েছে। বক্তারা বলেন, একটি পরিবারকে তুষ্ট না করলে লালপুর-বাগাতিপাড়ায় কেউ বিএনপি করতে পারেনা। নির্যাতিত ও বঞ্চিতরা কত শক্তিশালী হতেপারে তার প্রমান আজকের জনস্রোতের মহাসমাবেশ।
প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে একটি করে ভোট ভিক্ষা চান। ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের উদ্দেশ্যে টিপু তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাকে জিম্মি করে আপনি বিএনপির মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গত ২১শে জানুয়ারি তাইফুল ইসলাম টিপুকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সহ এই আসনে মোট ৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য