হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে।
জানাযায়,পারিবারিক কলহের জেরে ফৌরদৌস মিয়া(২৬) নামে এক যুবককে ছুরিকা*ঘাতে হ*ত্যা করার অভিযোগ উঠেছে তার স্ত্রী তাসলিমা আক্তারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী,
পারিবারিক বিরোধের এক পর্যায়ে তাসলিমা আক্তার তার স্বামী ফৌরদৌস মিয়াকে ছুরি দিয়ে আ*ঘাত করেন। গুরু*তর আ*হত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
নিহত ফৌরদৌস মিয়ার একমাত্র ছেলে মুজিব মিয়া চট্টগ্রাম থেকে খবর পেয়ে বাড়িতে আসেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,
স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে তারা শুনেছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রামবাসী এ নৃশংস হ*ত্যাকা*ণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য