আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ মার্চ ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে হিরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ মোছা. মোরশেদা বিবি (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ মার্চ) উপজেলার সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত মোরশেদা বিবি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাদনগর নয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আত্রাই থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশের দলটি সিএনজি স্টেশন এলাকায় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি চালায়। এসময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ​তিনি আরও জানান, আত্রাই উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০