জামালপুর প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮মার্চ (রবিবার) ইসলামপুর অডিটোরিয়াম মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “আপনারা বিগত দিনে নিরলস পরিশ্রম করে আমাকে বারবার নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করছি।” তিনি আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি  জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  সহ সভাপতি আজমদৌলাহ পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন,কৃষক দলের সভাপতি রেহান আলী, ওলামা দলের সভাপতি মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০