আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ, ২০২৬) সকালে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তাল-কে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদুল ইসলাম বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল তাঁর বক্তব্যে বলেন, “আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই ক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখব।”

সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বাবু ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে আত্রাই উপজেলা প্রেসক্লাব এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা বলিষ্ঠভাবে সরকারের কাছে তুলে ধরবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০