নলডাঙ্গা প্রতিবেদক
৫ এপ্রিল ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

নাটোরের নলডাঙ্গায় কর্মরত মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইনের প্রতিনিধি এম. জহুরুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলুর আহ্বানে “নলডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মনিরুল ইসলাম ডাবলু নতুন নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তবে আলোচনায় উঠে আসে, উপজেলায় প্রায় ২৫/৩০ জন সাংবাদিক থাকলেও উপজেলা প্রেসক্লাবের মাত্র চার জন ছাড়া অন্যান্য বিভিন্ন নামের সংগঠনের মাত্র ৬/৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে স্পষ্ট হয়, উপজেলার অধিকাংশ মূলধারার সাংবাদিক অনুপস্থিত থাকায় নতুন সংগঠনের মাধ্যমে ঐক্য গড়ে তোলা বাস্তবসম্মত নয়। সেই প্রেক্ষাপটে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিককে বিদ্যমান দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠা উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতি এম. জহুরুল ইসলাম বলেন, একটি সংগঠনের মূল ভিত্তি হলো সদস্য ও নিজস্ব কার্যালয়। শুধু কাগজে-কলমে কমিটি গঠন করলে তার কোনো বাস্তব অস্তিত্ব বা গ্রহণযোগ্যতা থাকে না। তিনি আরো বলেন, নলডাঙ্গায় ইতোমধ্যে কার্যালয়বিহীন বিভিন্ন নামে অনেক ‘পকেট কমিটি’ বা ‘ব্যাগবন্দী কমিটি’ গড়ে উঠেছে, যা সাংবাদিক সমাজে বিভাজন সৃষ্টি করছে। একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে ত্যাগ, শ্রম ও অর্থের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি বলেন, সংগঠন একাধিক থাকতে পারে, তবে মূলধারার সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ নলডাঙ্গার সাংবাদিক ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, রাশেদ আলম, হুমায়ূন রশীদ, সান্টু ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ

নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন

আল আরাফাহ ব্যাংক ও ফিলোন’র সমঝোতা স্মারক স্বাক্ষর

নাটোরে চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

১০

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্স

১১

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

১২

সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

১৩

বানিয়াচংয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক- ২

১৪

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

১৭

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৮

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১৯

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

২০