আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

​সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। তিনি দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হলো প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষ যেন মানসম্মত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা।

​তিনি আরও বলেন, কেবল চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সবল জাতি গঠনই আমাদের মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্স

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

বানিয়াচংয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক- ২

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

১২

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৩

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১৪

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

১৫

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৬

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

১৭

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

১৮

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৯

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

২০