আল আমিন, নাটোর প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে ২৭ বছর পর কৃষক হত্যা মামলা রায়-সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন

আল আমিন, নাটোর প্রতিনিধি :-
নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় দীর্ঘ ২৭ বছর পর সাবেক ইউপি চেয়ারম্যান সহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং দুজন পলাতক রয়েছেন। মামলার মূল আট আসামির মধ্যে দুজন বিচার চলাকালীন মৃত্যুবরণ করেন।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কলিগ্রামের কৃষক মেছের আলীর সঙ্গে একই গ্রামের সোলেমান মৃধার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী মছিরন বিবি কৌশলে মেছের আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত মেছের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পরদিন নিহত মেছের আলীর ছেলে বাদী হয়ে আটজনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পায়। বিচার প্রক্রিয়া চলাকালে দুজন আসামি মারা যান এবং দুজন আত্মগোপনে চলে যান।

দীর্ঘ ২৭ বছর ধরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত উপস্থিত আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্স

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

বানিয়াচংয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক- ২

১০

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

১৩

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১৫

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

১৬

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৭

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

১৮

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

১৯

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০