আল আমিন, নাটোর প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন

৪৫ দিন পর ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন

আল আমিন, নাটোর প্রতিনিধিঃ-
দীর্ঘ ৪৫ দিন পর ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন। এতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল রয়েছে বলে জানা যায়।

আজ ৮ এপ্রিল বুধবার দুপুর ১ টার দিকে তেলবাহী ওয়াগনটি নাটোর রেল স্টেশনের পদ্মা,মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌঁছে।

এসময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা। এর ফলে নাটোর রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনকটা লাঘব হবে বলে জানান ডিপো কর্তৃপক্ষ।

পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী জানান,এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সি গুলোতে সরাসরি ডিজেল পাঠানো হবে।এর ফলে চলতি বোরো ধান সহ রবিশস্য মৌসুমে কৃষকদের সেচ কাজে তেল সংকট লাঘব হবে। পরে বিকাল ৩টায় সেনাবাহিনীর কড়া প্রহরায় ট্যাংক লড়িতে তেল খালাস শুরু হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারী সর্বশেষ ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে নাটোর ডিপোতে এসেছিলো ওয়াগন।

ডিপো কর্তৃপক্ষ জানান খুলনা থেকে ওয়াগানের মাধ্যমে এই ডিজেল নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন

আল আরাফাহ ব্যাংক ও ফিলোন’র সমঝোতা স্মারক স্বাক্ষর

নাটোরে চেয়ারম্যান সহ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

সিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্স

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

১০

সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

১১

বানিয়াচংয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক- ২

১২

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৩

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

১৫

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৬

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১৭

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

১৮

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৯

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

২০