ক্রীড়া প্রতিবেদক
২২ জুন ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ল মিসর, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ

ছবি : সংগৃহীত।

অবশেষে বিশ্বকাপের মঞ্চে বহু প্রতীক্ষিত জয়ের দেখা পেল মিসর। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দলটি।

বিশ্বকাপের আগের তিন আসরে অংশ নিলেও কখনো জয়ের মুখ দেখেনি মিসর। তবে চতুর্থ অংশগ্রহণে এসে নবম ম্যাচে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল দলটি।

ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল মিসর। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল কিউইরা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোস্তাফা জিকো। এরপর ৬৭ মিনিটে জিকোর পাস থেকে দারুণ বাঁকানো শটে মিসরকে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ম্যাচের ৮২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান আরও বাড়ান ত্রেজেগে। দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে জয় নিশ্চিত করে মিসর।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মিসর। অন্যদিকে নিউজিল্যান্ডও ইরানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল। একই দিনে বেলজিয়াম ও ইরানের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে উঠে এসেছে মিসর।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সালাহ ও তার সতীর্থরা। বিশ্বকাপের ইতিহাসে এই জয় মিসরের ফুটবলের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০